মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩
দি নিউজ লায়ন; মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩। ঘটনাটি নদীয়ার নাকাশিপারার বেথুয়াডহুরী 34 নম্বর জাতীয় সড়কের। জানাযায় মৃতদের মধ্যে একজন অটো চালক, অপর জন যাত্রী টোটন সরকার, যুগপুর বাজারে বালিবোঝাই করবে বলে পেছনে ব্যাক করছিল ট্রাক ঠিক সেইসময় কৃষ্ণনগর থেকে বেথুয়া গামী অটোর সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের ভর্তি করা হয় বেথুয়া গ্রামীন হসপিটালে। এখনও তাদের চিকিৎসা চলছে। আর মৃতদের পুলিশ মর্গে পাঠানো হয়। রানাঘাট থেকে মেডিসিন নিয়ে অটো করে দোকানে সাপ্লাই দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই জ্নের।

Post a Comment